সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৪৫ বার পঠিত

বাংলাদেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, কুয়াশা বেল্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে।

কুয়াশা বেল্টের প্রভাবে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এটি কোনো শৈত্যপ্রবাহ নয়। তাই এই কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্নস্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির নিচে এবং কিছু কিছু স্থানে ১৫ সেলসিয়াসের নিচে নামতে পারে।

কুয়াশা বেল্ট কবে থেকে শুরু হবে এবং কোন জেলায় বেশি প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানানো হবে বলে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট

আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫