সংবাদ শিরোনাম :
নওগাঁর পোরশায় নছিমনের ধাক্কায় এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নেতা নিহত
নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ০ বার পঠিত

নওগাঁর পোরশায় নছিমনের ধাক্কায় এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নেতা রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন।
তিনি উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ( জাতীয় আদিবাসী পরিষদের) সাবেক সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর গ্রামের মৃত রুপচাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রামলাল বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উপর পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং নছিমন ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় নছিমন ভুটভুটিটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই তিনি মর্মান্তিকভাবে নিহত হন।
খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামলালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তার ভাই জগেস সরদার গতকালই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল (৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামি শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভুটভুটিটি জব্দ করা হয়েছে।
Facebook Comments Box















