সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

ওয়াসিমের ফেবারিট তালিকায় বাংলাদেশ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৪৭ বার পঠিত

ওয়াসিম আকরাম

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অংশগ্রহণকারী দলগুলো নিয়ে নিজেদের ভাবনাও জানাচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের নাম।

টুর্নামেন্টের স্পন্সরদের আয়োজনে এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম এশিয়া কাপ নিয়ে নিজের পুরোনো সব স্মৃতি তুলে ধরার পাশাপাশি দলগুলোর সম্ভাবনা নিয়েও কথা বলেন। এবারের এশিয়া কাপের হট ফেবারিটদের তালিকায় ভারত-পাকিস্তানের মতো বাংলাদেশকেও রাখতে ভুল করেননি ওয়াসিম।

এই প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘গতবার আমরা প্রেডিক্ট করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপজ্জনক। যে কেউ নিজেদের দিনে জিততে পারে। ভারত-পাকিস্তান ফাইনাল হলে ক্রিকেট বাণিজ্যের জন্য অনেক লাভজনক ব্যাপার। কিন্তু খেলার মাঠে বাকিরাও তো আছে। তাদেরও বাদ দেওয়া যাবে না।’

ওয়াসিম আকরাম আরও যোগ করেন, ‘গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর, কত মানুষ অনুসরণ করে এই ম্যাচ। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না।

’ গত কয়েক বছর ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ আয়োজন করে আসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যে বছর বিশ্বকাপ হয়, সে বছর সেই সংস্করণেই এশিয়া কাপের আয়োজন করা হয়। যাতে এশিয়ার দলগুলো সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারে।

সারাবেলার সংবাদ/ এমএ এইচ/ ২৯ আগস্ট ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ওয়াসিমের ফেবারিট তালিকায় বাংলাদেশ

আপডেট সময় : ০৩:১৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩