সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

বাংলাদেশ স্কোয়াডে ডাক পেলেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৬৬ বার পঠিত

ইমরুল

অবশেষে অবসান ঘটতে যাচ্ছে ইমরুল কায়েসের দীর্ঘদিনের অপেক্ষার। লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার আক্ষেপটা ঘুচতে যাচ্ছে তার। লম্বা সময় পর বাংলাদেশের স্কোয়াডে ডাক পড়লো তার। তবে এই ডাক জাতীয় দলে নয়। ইমরুলের ডাক এসেছে বাংলাদেশ ‘এ’ দল থেকে।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে জায়গা মিলেছে জাতীয় দলের এক সময়ের তারকা এই ব্যাটারের। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ মিলেছে ইমরুল কায়েসের। একই সঙ্গে সেই দলে জায়গা করে নিয়েছেন আরেক তারকা উইকেটরক্ষক ব্যাটার আনামুল হক বিজয়। বিজয়-ইমরুল ছাড়াও জাতীয় দলের পাইপলাইনে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল ডাক পেয়েছেন আসন্ন এই সিরিজে।

পাশাপাশি জাতীয় দলের নিয়মিত মুখ তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে রাখা হয়েছে ১৪ সদস্যের সেই দলে। এছাড়াও উইকেটরক্ষক জাকির হাসান ও নাইম শেখও রয়েছেন আফগানদের বিপক্ষে সিরিজের ঘোষিত স্কোয়াডে। বিজয় ছাড়াও আরও এক উইকেটরক্ষককে দলে রেখেছেন নির্বাচকেরা।

ব্যাক আপ হিসেবে দলে নেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে। আসন্ন এই সিরিজে টাইগারদের শিবিরে একমাত্র লেগ স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন তানভির ইসলাম।

এছাড়া মিডল অর্ডার ব্যাটার রাকিবুল হাসান ও স্পিনার সানজামুল ইসলামও রয়েছেন ১৪ সদস্যের সেই দলে। এদিকে লম্বা সময় পর ইমরুল-বিজয় ফিরলেও আফগানদের বিপক্ষে সিরিজটিতে স্কোয়াডে রাখা হয়নি ‘এ’ দলের নিয়মিত ওপেনার সাইফ হাসানকে।

সারাবেলার সংবাদ/ এমএ এইচ/ ৩০ আগস্ট ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

বাংলাদেশ স্কোয়াডে ডাক পেলেন ইমরুল

আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩