সংবাদ শিরোনাম :
Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী Logo নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা, প্রাণ গেল ২ জনের Logo অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী Logo কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

ভূমিকম্প, আতঙ্কে সারারাত ঘরের বাইরে নরসিংদীবাসী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৪ বার পঠিত

নরসিংদীতে ভূমিকম্প আতংকে মানুষ রাত জেগে ঘরের বাইরে অবস্থান নেয়

একদিনের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্প এবং সবগুলোর উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তৃতীয় দফায় ভূমিকম্পের পর আতঙ্কে সারারাত জেগে ঘরের বাইরে অবস্থান নেয় মানুষ। রোববার ( ২৩ নভেম্বর) সকালেও আতঙ্ক জনমনে।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়াতে শুরু করে। তবে রাত ১২টার পর আবার ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায়, খোলা মাঠে ও নিরাপদ মনে করা খোলা জায়গায় অবস্থান নেন।

নরসিংদী পৌর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় মানুষকে দলে দলে বের হয়ে বাইরে অবস্থান করতে দেখা যায়। কেউ কলেজ মাঠে অবস্থান করেন, আবার অনেকেই নিজ ভবনের নিচতলায় নেমে আসেন।

এদিকে, প্রথম দফায় ঘটে যাওয়া ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অপরদিকে স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে এরকমও একটি গুজব উঠে নরসিংদীতে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু ভবন পুরাতন হয়ে যাওয়া এবং নরসিংদীর কলেজ পাড়া ব্রাহ্মন্দী বালুরচরে কয়েক কিলোমিটারের মধ্যে একই সঙ্গে গাদাকাটি করে গড়ে ওঠা প্রায় অর্ধশত কোচিং সেন্টার, কলেজ ও স্কুল ঝুঁকিতে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে।

এ বিষয়ে কথা হয় সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেনের সঙ্গে।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এখনো পর্যন্ত কোনো নোটিশ আমরা পাইনি। তবে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা রয়েছে তারপর কোনো সিদ্ধান্ত আসলে সেটা মন্ত্রণালয় থেকে জানানো হবে।’

নরসিংদীর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুতই তাদের বিষয়ের সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় ৩.৩ মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেগুলোরও উৎপত্তিস্থল নরসিংদী।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ভূমিকম্প, আতঙ্কে সারারাত ঘরের বাইরে নরসিংদীবাসী

আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫