সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠল আল-নাসের

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৬৮ বার পঠিত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির মুখোমুখি হয়েছিল আল-নাসের। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সৌদি ক্লাব আল-নাসের।

তাতে, শাবাব আল-আহলিকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নেয় আল-নাসের। এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ।

টুর্নামেন্টের মূল পর্বে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (২২ আগস্ট) শাবাব আল-আহলির বিপক্ষে প্লেঅফে মাঠে নামে রোনালদোরা। শুরুতে এগিয়ে গিয়েও একটা সময় পিছিয়ে যায় আল-নাসের। রিয়াদের আল-আওয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল পায় স্বাগতিকরা। আল-নাসেরের পক্ষে গোল করেন তালিসকা।

বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ইয়াহিয়া আল-ঘাসানি ১৮ মিনিটে গোল করে শাবাব আল-আহলিকে সমতায় ফেরান। ৪৬ মিনিটে ঘাসানির গোলেই ২-১ এ এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৮৮ মিনিটে সুলতান আল-ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসের। জমে ওঠে লড়াই।

এরপর যোগ করা সময়ের শেষ দুই মিনিটে দুই গোল করে জয় তুলে নেয় আল-নাসের। ৯৫ মিনিটে তালিসকা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন। ৯৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ গোল করলে ৪-২ ব্যবধানের জয় তুলে নেয় আল-নাসের।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠল আল-নাসের

আপডেট সময় : ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩