সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

লাহোরের পথে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৩১৩ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দল

  বড় হারের হতাশা নিয়ে এবার দ্বিতীয় ম্যাচের জন্য পাকিস্তানের লাহোরের পথে সাকিব আল হাসানরা। শুক্রবার (১ সেপ্টেম্বর) লাহোরের উদ্দেশ্যে লঙ্কা ছাড়ে বাংলাদেশ দল। সেখানেই আগামী ৩ সেপ্টেম্বর বাঁচামরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওই ম্যাচে তো জিততেই হবে সেই সঙ্গে আফগানদের পরের ম্যাচে হার কামনা করতে হবে বাংলাদেশকে।
আর হারলে সরাসরি বাদ। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়ে বিশ্রাম নেওয়ার কিংবা অনুশীলনের সময় পাবে না বাংলাদেশ। কারণ যাওয়ার একদিন পরই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে এশিয়া কাপকে পাখির চোখ করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই গলদ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে ৫ উইকেটে হারের স্বাদ দিল লঙ্কানরা।
এমন হারে স্বাভাবিকভাবেই অধিনায়ক সাকিবের আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে হারে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিয়ে জেগেছে শঙ্কা। অধিনায়ক সাকিব যদিও বলেছেন দ্রুত ভুল শুধরে ভালো করার কথা। তিনি বলেছেন, ‘আমাদের অন্তত (প্রথম ম্যাচে) ২২০-২৩০ রান করা উচিত ছিল। কিন্তু আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় তা হয়নি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেরাটা দিতে পারিনি। সামনে আমাদের আরও বড় ম্যাচ আছে, সেদিকেই এখন নজর দিতে হবে। নিজেদের ভুলগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিতে হবে।’
সারাবেলার সংবাদ/ এমএ এইচ/ ১ সেপ্টম্বর ২০২৩
Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

লাহোরের পথে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩