সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ১৫৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪৯টি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৮২৩টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৭ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৬:১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩