সংবাদ শিরোনাম :
Logo অসুস্থ দুই ছাত্রী রাজশাহীতে ভর্তি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন Logo নওগাঁর পোরশায় নছিমনের ধাক্কায় এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নেতা নিহত Logo নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ Logo পদ্মা নদীসহ পানি সংকট মোকাবিলায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় ঈশ্বরদীর মানুষ আনন্দিত ও উচ্ছ্বাসিত Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

অসুস্থ দুই ছাত্রী রাজশাহীতে ভর্তি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

আলমাস আলী ঈশ্বরদি(পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২০ বার পঠিত

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে একে একে অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা আদেশে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও ঋতু খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য শিক্ষার্থীদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে বুধবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার একটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে অর্ধশতাধিকের বেশি ছাত্রী শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার মতো উপসর্গে আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় ৬৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘ঘটনার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

অসুস্থ দুই ছাত্রী রাজশাহীতে ভর্তি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬