সাঁথিয়ায় এক যুগ শিকল বন্দী নূরী খাতুন
- আপডেট সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১০৪ বার পঠিত

প্রায় এক যুগ ধরে জানালা,দরজা, বিদ্যুৎহীন অন্ধকার ঘরে পচা দীর্ঘ পচা দুর্গন্ধযুক্ত অবস্থায় শিকলবন্দী হয়ে আছে নুড়ি খাতুন (৫৫)। অনাহারে অর্ধাহারে কাটছে তার জীবন। এ যেন দেখার কেউ নেই।
অমানবিক এ ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার তেথুলিয়া মধ্যপাড়া গ্রামে। নুড়ি ওই গ্রামের মৃত লবা প্রামানিকের কন্যা নূরী খাতুনের (৫৫)।
প্রায় এক যুগ ধরে নিজ ঘরে বন্দী জীবন কাটাচ্ছেন তিনি। তার পরিবারের দাবী প্রায় ৪০ বছর মানসিক রোগাী, ডাক্তার, কবিরাজ এমনকি মানসিক হাসপাতালেও চিকিৎসা করিয়েছি কোন পরিবর্তন না হওয়ায় প্রায় এক যুগ শিকল বন্দী করে ঘরে আটকিয়ে রেখেছি।
রোববার (৭জুন) সরেজমিনে গিয়ে দেখা য়ায় নুরী খাতুন কে রাখা হয়েছে বাড়ীর পিছনে নির্জন একটি ঘরে । সেই ঘরের কোন জানালা, দরজা, বিদ্যুৎ বা আলোর ব্যবস্হা নেই দিনের বেলায়ও থাকে অন্ধকার । অবহেলা অনাহারে দিন কাটে প্রকৃতির ডাক এলে ঘরের মেঝেতেই প্রকৃতির কাজ সারেন দুরগন্ধে ঘরে ঠোকা দায় এ যেন মানবিকতার চরম বিপর্যায়।
পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে অসহায়ত্বের বা অন্য কোনো অজুহাতে আড়াল করার চেষ্টা করা হলেও, এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন।
স্থানীয়দের দাবি, নূরী খাতুনের প্রতি তার পরিবার দীর্ঘদিন ধরে অত্যন্ত অমানবিক ও নির্মম আচরণ করে আসছে। একজন অসুস্থ ও মানসিক প্রতিবন্ধী মানুষের প্রতি এমন নিষ্ঠুরতা এবং চিকিৎসার পরিবর্তে শিকলবন্দী করে রাখার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন ভিডিওটা আমি দেখেছি। বিষয়টা অমানবিক। প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।



















