সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভূমি সেবার মানোন্নয়নে সাঁথয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৫ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি হলো এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে নাগরিকরা সরাসরি ভূমি অফিসের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বা জেলা প্রশাসকের কাছে তাদের জমির নামজারি, খতিয়ান, খাজনা প্রদান ও অন্যান্য সমস্যা নিয়ে অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারেন। এর মূল লক্ষ্য হলো ভূমি প্রশাসনকে দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সেবা প্রদানকে স্বচ্ছ ও দ্রুততর করা।

ভূমি সেবা সংক্রান্ত উপলক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উদ্যোগে সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে এলাকার সুফলভোগীদের নিয়ে এই গণশুনানির আয়োজন করে। পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। ভূমিসেবাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে কাজ করছে। আপনারা চাইলে আমরা ওয়ার্ড পর্যন্ত যেতে পারি।

তিনি বলেন, ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব। তিনি বলেন, ভূমি সেবার মানোন্নয়নে প্রস্তাবনা এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসে শিক্ষার্থীদের নিয়ে একটি করে ভূমি বিষয়ে জ্ঞান শেয়ার করবে। এসময় তিনি বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের পরিচালনায় গণশুনানিতে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না প্রমখ।
গণশুনানিতে দেড় শতাধিক সাধারণ সেবা গ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সরাসরি ভূমি সেবা সংক্রান্ত নানা অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় আসিফ রায়হান বলেন, প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তিতে গণশুনানি অনেক কার্যকর ভূমিকা রাখে’। এসময় সাধারণ মানুষকে তৃতীয় পক্ষের নির্ভরতা পরিহার করে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, এ গণশুনানি শুধু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম নয়। এটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একটি কার্যকর উদ্যোগ।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

ভূমি সেবার মানোন্নয়নে সাঁথয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬