সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
  • আপডেট সময় : ১২:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৪ বার পঠিত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক।’বৃহস্পতিবার বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না। এগুলো জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার করতে হবে। যে টাকাটা প্রয়োগ হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে- রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয়  না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের বরাবর ফেরত দিয়েছি। যে টাকাটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। আমরা যদি যথাযথ ভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যদি অপচয় রোধ করতে পারি তাহলে, আমার মনে হয় বাংলাদেশে বাজেট আকারের সঙ্গে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১২:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬