সংবাদ শিরোনাম :
Logo মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি Logo কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল Logo ক্রিকেটার নাঈমকে নির্যাতন : ৩ পুলিশ প্রত্যাহার Logo বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব Logo মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল Logo স্বামীর সাথে ঢাকায় গিয়ে গৃহবধূ নিখোঁজ , স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ ভুক্তভোগী পরিবারের Logo মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ Logo শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জলাবদ্ধতা দূরীকরণে আটঘরিয়ার খাল খনন: উপকৃত হবেন কয়েক হাজার কৃষক

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের ভরতপুর নতুনপাড়া এলাকায় সরকারি উদ্যোগে বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজ শুরু হয়েছে। খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় কয়েক হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধতা ও নানাবিধ ক্ষতি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ভরতপুর নতুনপাড়া ব্রিজ থেকে শুরু করে ট্যাপার ব্রিজ অভিমুখে এই খালটি খনন করা হচ্ছে। বর্তমানে এর খনন কাজ পুরোদমে চলমান রয়েছে। এ বিষয়ে চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, “জনগণের দীর্ঘদিনের দাবির মুখে ভরতপুর নতুনপাড়া ব্রিজ হতে ট্যাপার ব্রিজ অভিমুখে এই খালটি সরকারিভাবে পাস হয়েছে। এই খাল খনন সম্পন্ন হলে লক্ষণপুর, ভরতপুর ও নওদাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের কয়েক হাজার বিঘা জমির ফসল রক্ষা পাবে।”