সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Logo কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা Logo ঢাকায় কাল থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ঈশ্বরদীর বাজারে উঠেছে অপরিপক্ব স্বাদহীন দেশী লিচু, বিক্রি হচ্ছে চড়া দামে Logo ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু Logo চট্টগ্রামে নানা কর্মসূচিতে মে দিবস পালিত Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা

দাবার বিশ্বকাপ ম্যাগনাস কার্লসেনের

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১২৫ বার পঠিত

ফাইনালে মুখোমুখি কার্লসেন ও প্রজ্ঞানন্দ

একসময়ের ফেভারিট ম্যাগনাস কার্লসেনের হাতেই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা উঠল। ভারতের বিস্ময়বালক রমেশ প্রজ্ঞানন্দকে হারিয়ে প্রথমবারের মতো দাবার বিশ্বকাপ জিতলেন কার্লসেন। তিন দিন ও চার রাউন্ডের রুদ্ধশ্বাস লড়াই শেষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) শিরোপা নিজের করে নিলেন দাবার শীর্ষবাছাই কার্লসেন।

সিএননের প্রতিবেদন মতে, আজারবাইজানের রাজধানী বাকুতে গত দুদিনের দুই রাউন্ডের ম্যাচই ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। বৃহস্পতিবার সেখানে আর প্রজ্ঞানন্দকে সুযোগ দেননি কার্লসেন। টাইব্রেকে টানা দুটি র্যাপিড গেমে জিতে চ্যাম্পিয়ন হন এই নরওয়েজিয়ান তারকা।

তবে, ফাইনালে হেরেও শূন্য হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় বিস্ময় প্রজ্ঞানন্দকে। বিশ্বকাপে রানার্সআপ হয়ে তিনি জায়গা করে নিয়েছেন দাবার ক্যান্ডিডেট টুর্নামেন্টে। ৩৩ বছর বয়সী কার্লসেন পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ছয়বার জিতেছেন বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপ। চারবার র্যাপিড দাবার শিরোপা।

কিন্তু, এতদিন বিশ্বকাপ পাওয়া হয়নি তার। এবার শুরু থেকেই তাকে ধরা হচ্ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন। সেমিফাইনাল পর্যন্ত নিজের গতিতে এগিয়ে এলেও ফাইনালে তাকে বেশ বড় পরীক্ষাতেই ফেলেন প্রজ্ঞানন্দ। দাবা বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট প্রজ্ঞানন্দকে শেষ পর্যন্ত হার মানতে হলো অভিজ্ঞতার কাছে।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাবার এক নম্বর তারকা কার্লসেন পেলেন আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া। এর মধ্য দিয়ে দাবার ব্যক্তিগত সব মেজর ট্রফি জিতলেন গ্র্যান্ডমাস্টার কার্লসেন। পূর্ণ করলেন কমপ্লিট চেজের চ্যালেঞ্জ।

সারাবেলার সংবাদ/ এম এএইচ/ ২৪ আগস্ট ২০২৩

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

দাবার বিশ্বকাপ ম্যাগনাস কার্লসেনের

আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩