সংবাদ শিরোনাম :
Logo অসুস্থ দুই ছাত্রী রাজশাহীতে ভর্তি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন Logo নওগাঁর পোরশায় নছিমনের ধাক্কায় এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নেতা নিহত Logo নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ Logo পদ্মা নদীসহ পানি সংকট মোকাবিলায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় ঈশ্বরদীর মানুষ আনন্দিত ও উচ্ছ্বাসিত Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

রায় দ্রুত কার্যকর করার দাবী

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে সন্তুস্ট ভোলার শহীদ শাহাবুদ্দিনের পরিবার

শরীফ হোসাইন, ভোলা ॥
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২১ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে সন্তুষ্ট ভোলার শহীদ শাহাবুদ্দিনের পরিবার। শহীদের পরিবারের সদস্যরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। গত ১৭ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা দিয়েছেন। এছাড়া গণঅভ্যুত্থানের সময় পুলিশের বাহিনীর নেতৃত্বে থাকা সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদন্ড।
রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গণঅভ্যুত্থানে ভোলার শহীদ শাহাবুদ্দিনের বাবা মোঃ আবুল কালাম, মা মনোয়ারা বেগম এবং বোন ফাতেমা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, ৫ অগস্ট শেখ হাসিনা যে দিন দেশ ছেড়ে পালিয়েছে, সেই দিন বিকালে বিজয় মিছিলে গিয়ে শাহাবুদ্দিন পুলিশের গুলিতে মারা যায়। শাহাবুদ্দিন হত্যার বিচার চেয়ে তার বাবা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হয়েছে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। আমি এই রায়ের কার্যকর দ্রুত দেখতে চাই।
শাহাবুদ্দিনের বোন ফাতেমা বেগম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশেই ৫ তারিখে আমার ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তার পরের দিন ৬ তারিখ দেশে (ভোলায়) এনে গ্রামের বাড়ীতে দাফন করি। আদালত যে রায় দিয়েছে তাতে আমি খুশি। রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।
মা মনোয়ারা বেগম বলেন, আমি সন্তান হারানোর ব্যথা বুঝি। কেউ আমাকে বলে সান্তনা দিতে পারবে না। আমি আমার পুত্রকে হারিয়েছি। তিনি বলেন, হাসিনার কারণে আমার মতো হাজারো মা সন্তানহারা হয়েছেন। এই রায়ে আমি অনেক খুশি। আমি জীবদ্দশায় এই রায়ের কার্যকর দেখে যেতে চাই।
উল্লেখ্য, ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিজয় মিছিল বের হয়। রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকায় বিজয় মিছিলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো: শাহাবুদ্দিন ও তার বাবা আবুল কালাম যোগ দেন। বাবা কিছু দূর যাওয়ার পর ফিরে এলেও ফেরেনি শাহাবুদ্দিন। অংশ নেয়া ওই মিছিলে সন্ধ্যার ঠিক আগ মুহুর্তে পুলিশের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহাবুদ্দিন।

Facebook Comments Box
শেয়ার করুন:

রায় দ্রুত কার্যকর করার দাবী

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে সন্তুস্ট ভোলার শহীদ শাহাবুদ্দিনের পরিবার

আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫