সংবাদ শিরোনাম :
Logo অসুস্থ দুই ছাত্রী রাজশাহীতে ভর্তি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন Logo নওগাঁর পোরশায় নছিমনের ধাক্কায় এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নেতা নিহত Logo নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ Logo পদ্মা নদীসহ পানি সংকট মোকাবিলায় পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় ঈশ্বরদীর মানুষ আনন্দিত ও উচ্ছ্বাসিত Logo আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন Logo ঈশ্বরদীতে বিষাক্ত কেমিক্যালের গন্ধে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন Logo আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

সাগরে নিখোঁজ ১৩ জেলে, সন্ধানের দাবীতে ভোলায় স্বজনদের সড়ক অবরোধ

ভোলা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৭ বার পঠিত

সাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ১৪ দিন  পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় নিখোঁজদের পরিবারের সদস্যরা উদ্ধার অভিযানের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ২ ঘণ্টা সড়ক বন্ধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
পরিবারগুলোর অভিযোগ, গত ১০ নভেম্বর ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে ৫ দিনের খাবার-দরকারি সামগ্রী নিয়ে একটি ফিশিং বোটে সাগরে যান। ১১ নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল, এরপর থেকেই তারা নিখোঁজ। প্রশাসনকে জানালেও তৎপরতা দেখা না যাওয়ায় জেলে পরিবারগুলো উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ আজিজ জানান, সাগরে গিয়ে ১৩ জেলে নিখোঁজ হয়েছে। তাদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এদিকে নিখোঁজ জেলেদের খোঁজে কোস্ট গার্ড ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ জেলেদের পরিবারদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
শেয়ার করুন:

সাগরে নিখোঁজ ১৩ জেলে, সন্ধানের দাবীতে ভোলায় স্বজনদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫