সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে Logo আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী Logo মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪ Logo ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে Logo সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী Logo ঝিনাইদহে ডিম নিক্ষেপ-হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য Logo  রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২ Logo নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী ও শ্বাশুড়ি পলাতক

মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩১ বার পঠিত

ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)’র মাজারে ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গণ জামায়েত, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দরবার ও মাজার সংরক্ষণ কমিটি এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।

দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহবায়ক হযরত কালাচাঁদ ফকির আওলিয়া মাজারের প্রধান খাদেম মোঃ রেজাউল করিম চিশতি’র সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বারের সঞ্চালনায় ঈশ্বরদী বাস টার্মিনাল মসজিদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন ও পথসভায় বক্তৃতা করেন কালাচাঁদ ফকির মাজারের সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য যথাক্রমে কমল মন্ডল, ডাঃ আব্দুর রহমান ইউনুস, পাগল রিপন চিশতি, সিদ্দিক হোসেন, তানভীর আহমেদ রুমন, জসিম শেখ, শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী, মোঃ মোখলেসুর রহমান চিশতি ও রাগিব আহসান রিজভী প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)’র মাজারে ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা ও ভাঙচুর করেছে। ওরা ইসলামের কথা বলে এদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। পথসভায় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী এবং আর যাতে দেশের কোথাও কোন দরবার ও মাজারে তৌহিদি জনতা নামক সন্ত্রাসীদের হামলার শিকার হতে না হয় সে জন্য প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। শতশত তরিকত পন্থী মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
শেয়ার করুন:

মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬