সংবাদ শিরোনাম :
২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
- আপডেট সময় : ১২:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২৪ বার পঠিত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত একটানা ১৫ দিন বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে।
আগামী ৭ জুন রোববার থেকে যথারীতি বিদ্যালয়সমূহের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
Facebook Comments Box


















