সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে Logo আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী Logo মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪ Logo ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে Logo সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী Logo ঝিনাইদহে ডিম নিক্ষেপ-হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য Logo  রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২ Logo নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী ও শ্বাশুড়ি পলাতক

 রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২

তানোর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৩৬ বার পঠিত

রাজশাহীর তানোর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে তানোর থানার উদ্যোগে উপজেলার তালন্দ বাজারের ধানহাটি মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার এসআই মো. মাসুদ আলী ও এসআই মো. আবু নাঈম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ঢাকা মেট্রো-ট-২০-৪৫৩০ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকটির বোনাটের ডান পাশের চেম্বারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক রনিউর রহমান (৩৫), পিতা- মো. শফিকুল ইসলাম, গ্রাম- মহানন্দখালি উত্তরপাড়া এবং হেলপার ইমন আলী (২৪), পিতা- মো. ইনতাজ আলী, গ্রাম- পুঠিয়া পাড়া, উভয় থানা- পবা, জেলা- রাজশাহীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। মাদক পাচারের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, তানোর উপজেলার বিভিন্ন সড়ক ব্যবহার করে মাঝেমধ্যেই মাদক পরিবহনের চেষ্টা করা হয়। তবে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতায় অনেক সময় এসব চোরাচালান ব্যর্থ হচ্ছে। এলাকাবাসী মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

 রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২

আপডেট সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬