সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে Logo আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী Logo মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪ Logo ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে Logo সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী Logo ঝিনাইদহে ডিম নিক্ষেপ-হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য Logo  রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২ Logo নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী ও শ্বাশুড়ি পলাতক

সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৮ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই পাথাইল হাট এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত মার্চ মাসে বিএনপি সমর্থকদের দোকান ভাঙচুরের মামলায় জামিনে মুক্ত হয়ে জামায়াত সমর্থকরা আবারও হুমকি দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাবনার সাঁথিয়ায় পাতাইলহাট গ্রামে হামলা,বাড়ি ঘর-দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিচারের দাবীতে ভুক্তভোগীরা শনিবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করে।

সর্বশেষ শুক্রবার দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল সাজানো নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর জের ধরে সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংগঠিত হয়ে জামায়াত সমর্থকরা বিএনপি কর্মীদের মারপিট করে এবং বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা হযরত আলীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। এমনকি গ্রামের নারীদের শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় শুক্রবার রাতেই ২০ জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি হযরত মাস্টারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

তবে হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় বর্তমানে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন:

সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪

আপডেট সময় : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬