আটঘরিয়ার চতরার বিলের ৪ কিলোমিটার সাবমার্সিবল সড়ক যেন মরণফাঁদ
- আপডেট সময় : ০৭:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৯৬ বার পঠিত

পাবনার আটঘরিয়ার চতরার বিলের ৪ কিলোমিটার সাবমার্সিবল সড়ক পরিণত হয়েছে মরণফাঁদে পরিণত হয়েছে।
জানাগেছে, উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চতরার বিলের মাঝ দিয়ে মাত্র ৪ বছর আগে নির্মীত ৪ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ঢালাই উঠে গেছে, বের হয়ে এসেছে রড, সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।
স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাব আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি। সাবমার্সিবল সড়ক বা ডুবো সড়ক হলো হাওর, বিল বা জলাভূমি অঞ্চলে নির্মিত বিশেষ রাস্তা, যা বর্ষাকালে পানির নিচে তলিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হয় না।
আটঘরিয়ার চতরার বিলে ২০১৮-১৯ অর্থবছরে ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করে এলজিইডি (LGED)। লক্ষ্য ছিল দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগ সহজ করা, পাশাপাশি বিলের শত শত হেক্টর জমির ফসল আনা-নেওয়ার সুবিধা করা।
কিন্তু বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ঢালাই উঠে গিয়ে রড বেরিয়ে এসেছে। পিচ-খোয়া উঠে ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকির অভাব আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে।
স্থানীরা জানান, জায়গায় জায়গায় যে কালভার্ট দিয়েছিলঐসব জায়গায় ভেঙ্গে গেছে, দুই হাত/ তিন হাত গর্ত হয়ে গেছে, পাঁচ-সাত জায়গায় এরকআছে। তারা আরও্র জানান, এই রাস্তাটা ১০০ বছরের কথা বললেও মাত্র ৪ বছরেই নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আটঘরিয়া উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ জানান, আমাদের কাগজপত্র আছে, সবকিছু আছে, এটা আমার সময়ে করা হয়নি।
সড়কটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি এই অঞ্চলের কৃষকদের ভাগ্য বদলের চাবিকাঠি তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি স্থানীয়দের।

















