সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে Logo আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী Logo মাজারে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত Logo সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ জামায়াত সমর্থকদের বিরুদ্ধে, গ্রেফতার ৪ Logo ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে Logo সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী Logo ঝিনাইদহে ডিম নিক্ষেপ-হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য Logo  রাজশাহীর তানোর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক -২ Logo নওগাঁয় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী ও শ্বাশুড়ি পলাতক

পাবনা-সিরাজগঞ্জের হাটগুলোতে গরু আমদানি কম; বিক্রি হচ্ছে চড়া দামে

শফিউল আযম, বেড়া ( পাবনা) প্রতিনিধি ঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫৮ বার পঠিত

পাবনা-সিরাজগঞ্জের গবাদিপশুর হাটগুলোতে এবার গরু আমদানি তুলনায় ক্রেতা বেশি| এরফলে দেশি ছোট ও মাঝরি গরুর দাম ও চাহিদা দুটোই বেড়েছে| এতে ক্রেতারা হতাশ হলেও গোখামারি ও চাষিদের মুখে হাঁসি ফুটেছে| কোরবানির গরু বিক্রি করে এবার লাভের মুখ দেখছেন বলে অনেকেই জানিয়েছেন|

গবাদিপশু ব্যবসার সাথে জড়িত কয়েকজন ব্যবসায়ী জানান, বেড়ার সিঅ্যান্ডবি চতুরহাট, সাঁথিয়ার ধুলাউড়িহাট, আতাইকুলার পুস্পপাড়াহাট, দাসুড়িয়াহাট, চাটমোহরের অমৃতকুন্ডা, শাহজাদপুরের তালগাছি, উল্লাপাড়ার গোয়ালিয়াহাট, গ্যাসেরহাট, তারাশ চলনবিল এলাকার নওগাঁহাট, চৌহালীর এনায়েতপুরহাট ও বেলকুচির সমেশপুর পশুরহাটে গরু আমদানী হচ্ছে কম| এতে স্থানীয় পশুরহাটগুলোতে গরুর সঙ্কট দেখা দিয়েছে| প্রতিটি ছোট গরু গত বছরের চেয়ে ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে|

খামারি ও চাষিরা জানান, এবছর দেশে কোরবানির গরুর সংখ্য কম| ব্যাপারিরা জানান, হাটে গরু আমদানি হচ্ছে কম| দাম অনেক বেশি| সে জন্য হাটে দেশি ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি| সে তুলনায় আমদানি কম হওয়ায পাল্লা দিয়ে বাড়ছে দাম| এক থেকে সোয়া লাখ টাকা দামের দেশি ছোট গরু প্রতিমণ ৩৪ থেকে ৩৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে| যা গত বছরের চেয়ে মণে ৭ থেকে ৮ হাজার টাকা বেশি| দেড় থেকে আড়াই লাখ টাকা দামের গরু প্রতিমণ ৩১ থেকে ৩২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে| দাম বেশি হওয়ায় হাইব্রিড বড় সাইজের গরু কেনার প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি| দেশি ক্রস পাবনা ব্রিডসহ বিদেশি হাইব্রিড জাতের বড় গরু ৫ থেকে ৭ জন মিলে ভাগে কিনছেন| এই জাতের প্রতিটি গরু তিন থেকে পাঁচ লাখ টাকা দামে বিক্রি হচ্ছে| সে হিসেবে প্রতিমণ ২৭ থেকে-২৮ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে|

নগরবাড়ী-বগুড়া-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি বাসষ্ট্যান্ডের পাশে ইছামতি নদীর পশ্চিম পাড়ে গড়ে উঠেছে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান গবাদিপশুরহাট| সড়ক ও নৌ-পথে উন্নত যোগাযোগ ব্যাবস্থা থাকায় দেশের গরু ব্যাবসায়ীদের কাছে হাটটির গুরুত্ব অনেক বেশি| শুধু এলাকার গরু ব্যবসায়ীরাই নয়, দেশের বগুড়া, টাংগাইল, ঢাকা, সিলেট ও চিটাগাংসহ বিভিন্ন জেলার ব্যাপারিরা এই হাটে গরু কিনতে আসেন| প্রতি সপ্তাহের মঙ্গলবার এখানে গবাদিপশুরহাট বসে| তবে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ঈদের দিন পর্যন্ত প্রতি দিনই গবাদিপশুরহাট বসবে বলে হাট কমিটির সদস্যরা জানিয়েছেন|

গতকাল (১২ মে) মঙ্গলবার দুপুরে বেড়া সিঅ্যান্ডবি চতুরহাট সরেজমিন ঘুরে দেখা যায়, হাটে গবাদিপশু আমদানি কম| দুর-দুরান্ত থেকে চাষি ও খামারীরা নসিমন, করিমন করে হাটে গরু নিয়ে এসেছেন| ছোট, বড় ও মাঝারি সব ধরনের গরু আমদানী হয়েছে| দেশি গরুর চাহিদা ও দাম বেড়েছে| দাম বেশি হওয়ায় ছোট ও মাঝাড়ি গরুর প্রচুর চাহিদা রয়েছে| গরুর ভাল দাম পেয়ে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের খামারী ও চাষিরা খুশি বলে তারা জানিয়েছেন|

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের গরু ব্যাবসায়ী রজব আলী, বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের আলতাব হোসেন জানান, ঢাকার গাবতলী হাটসহ অন্যান্য পশুর হাটে গরু আমদানী কম| বেচা-কেনা তেমন জমে উঠেনি| তারা এবার খামারীদের কাছ থেকে হাইব্রিড জাতের ৬০টি বড় গরু কিনে ঢাকার গাবতলীসহ অন্যান্য পশুর হাটে পাঠিয়েছেন| &এদিকে পশুরহাটগুলোতে দেশি ছোট ও মাঝারি গরুর দাম ও চাহিদা অনেক বেড়ে গেছে| বেচা—কেনার অবস্থা এ রকম চলতে থাকলে এ বছর খামারীদের আশাতীত লাভ হবে|

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেনুটিয়া গ্রামের খামারী সরার আলম জানান, বেড়া সিঅ্যান্ডবি চতুরহাটে তার অস্টেলিয়ান জাতের গরু দুই লাখ ৭৬ হাজার টাকায় বিক্রি করেছেন| শহিদ নগরের আবুল কালাম জানান, গত বছরের তুলনায় এ বছর গরু দাম ও ক্রেতার সমাগম অনেক বেশি| তার দেশি জাতের ছোট গরু এক লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন| সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের লোকমান হোসেন জানান, এ বছর দেশে কোরবানির পশুর সংখ্যা কম|

বেড়া সিঅ্যান্ডবি চতুরহাটে চরাচিথুলিয়া গ্রামের খামার মালিক শাহীন খান জানান, তিনি গত বছর ৩০টি গরু প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করেছিলেন| গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে এবার মাত্র ৯টি গরু কোরবানির বাজার ধরার জন্য প্রস্তুত করেছেন| গত বছর আশানুরুপ দাম না পাওয়ায় হতাশ ছিলেন| এবার গরুর ভাল দাম পাওয়ার আশা করছেন| তবে গোখাদ্য, চিকিৎসা খরচ ও ওষুধের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অত্যাধিক বেড়ে গেছে|

এদিকে পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের গবাদিপশুর হাটগুলোর ইজারাদারের প্রতিনিধিদের কাছে গবাদিপশুর ক্রেতা ও বিক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন| তারা অনেকেই অভিযোগ করেছেন, হাট ইজারাদারের প্রতিনিধিরা গরু প্রতি ৫০০ টাকার কাছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন| নিয়ম অনুয়ায়ী হাটে টোল আদায়ের চার্ট টানানো হয়নি| আবার কোন কোন ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাকে রশিদ দেয়া হচ্ছে না|

Facebook Comments Box
শেয়ার করুন:
ট্যাগস :

পাবনা-সিরাজগঞ্জের হাটগুলোতে গরু আমদানি কম; বিক্রি হচ্ছে চড়া দামে

আপডেট সময় : ০৮:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬